হাদিসসমূহ
#255
সুনানে ইবনে মাজাহ - Sunnah (Introduction)
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমার উম্মাতের কতক লোক ধর্মীয় জ্ঞান অর্জন করবে, তারা কুরআন পড়বে এবং বলবে, আমরা শাসকদের নিকট যাবো তাদের নিকট থেকে পার্থিব স্বার্থ প্রাপ্ত হবো এবং আমাদের দ্বীন থেকে তাদের সরিয়ে রাখবো। এরূপ কখনো হতে পারে না। যেমন কাঁটাদার গাছ থেকে ফল আহরণের সময় হাতে কাঁটা ফুটবেই, তদ্রূপ তারা তাদের কাছে গিয়ে গুনাহ থেকে বাঁচতে পারে না। মুহাম্মাদ ইবনুুস সাব্বাহ (রহঃ) বলেন, অর্থাৎ গুনাহ ব্যতীত তারা কিছুই লাভ করতে পারে না।
حدثنا محمد بن الصباح، انبانا الوليد بن مسلم، عن يحيى بن عبد الرحمن الكندي، عن عبيد الله بن ابي بردة، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " ان اناسا من امتي سيتفقهون في الدين ويقرءون القران ويقولون ناتي الامراء فنصيب من دنياهم ونعتزلهم بديننا . ولا يكون ذلك كما لا يجتنى من القتاد الا الشوك كذلك لا يجتنى من قربهم الا " . قال محمد بن الصباح كانه يعني الخطايا
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Sunnah (Introduction)
- Hadith Index
- #255
- Book Index
- 255
Grades
- Al-AlbaniDaif
- Muhammad Fouad Abd al-BaqiDaif
- Shuaib Al ArnautDaif
- Zubair Ali ZaiDaif
