হাদিসসমূহ
#218
সুনানে ইবনে মাজাহ - Sunnah (Introduction)
। নাফি ইবনু আবদুল হারিস (রহঃ) থেকে বর্ণিত। তিনি উসা্ন নামক স্থানে উমার ইবনুল খাত্তাব (রাঃ) এর সাথে সাক্ষাৎ করেন। উমার তাকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। উমার (রাঃ) বলেন, গ্রামবাসী বেদুঈনদের জন্য তুমি কাকে প্রশাসক নিয়োগ করেছ? তিনি বলেন, আমি ইবনু আবযা (রাঃ) কে তাদের প্রশাসক নিয়োগ করেছি। উমার (রাঃ) বলেন, ইবনু আবযা কে? তিনি বলেন, সে আমাদের একজন মুক্তদাস। উমার (রাঃ) বলেন, তুমি একজন মুক্তদাসকে কেন জনগণের প্রশাসক নিয়োগ করলে? তিনি বলেন, সে তো মহান আল্লাহ্র কিতাবের বিশেষজ্ঞ আলিম, ফারায়িয সম্পর্কে অভিজ্ঞ এবং উত্তম ফয়সালাকারী। উমার (রাঃ) বলেন, শোন! তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা কতক লোককে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং কতককে অবনমিত করেন।
حدثنا ابو مروان، محمد بن عثمان العثماني حدثنا ابراهيم بن سعد، عن ابن شهاب، عن عامر بن واثلة ابي الطفيل، ان نافع بن عبد الحارث، لقي عمر بن الخطاب بعسفان - وكان عمر استعمله على مكة - فقال عمر من استخلفت على اهل الوادي قال استخلفت عليهم ابن ابزى . قال ومن ابن ابزى قال رجل من موالينا . قال عمر فاستخلفت عليهم مولى قال انه قاري لكتاب الله تعالى عالم بالفرايض قاض . قال عمر اما ان نبيكم صلى الله عليه وسلم قال " ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به اخرين
Metadata
- Edition
- সুনানে ইবনে মাজাহ
- Book
- Sunnah (Introduction)
- Hadith Index
- #218
- Book Index
- 218
Grades
- Al-AlbaniSahih
- Muhammad Fouad Abd al-BaqiSahih
- Shuaib Al ArnautSahih
- Zubair Ali ZaiSahih Muslim
