হাদিসসমূহ
#31
ইমাম নববির চল্লিশ হাদিস - ইমাম নববির চল্লিশ হাদিস
আবুল আব্বাস সাহল ইবন সা'দ আস্-সা'ইদী (রাঃ) তিনি বলেছেনঃ "এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হয়ে বললঃ হে আল্লাহর রাসূল! আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ্ আমাকে ভালবাসেন, লোকেরাও আমাকে ভালবাসে। তখন তিনি বললেনঃ দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, তাহলে আল্লাহ্ তোমাকে ভালবাসবেন; আর মানুষের কাছে যা আছে তার ব্যাপারে আগ্রহী হবে না, তাহলে মানুষও তোমাকে ভালবাসবে।" [ইবনে মাজাহ্ঃ]
عن ابي العباس سهل بن سعد الساعدي رضي الله عنه قال: جاء رجل الى النبي صلى الله عليه و سلم فقال: يا رسول الله! دلني على عمل اذا عملته احبني الله واحبني الناس؛ فقال: ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس . حديث حسن، رواه ابن ماجه [رقم:4102]، وغيره باسانيد حسنة
Metadata
- Edition
- ইমাম নববির চল্লিশ হাদিস
- Book
- ইমাম নববির চল্লিশ হাদিস
- Hadith Index
- #31
- Book Index
- 31
Grades
- -
