হাদিসসমূহ
#3947
সুনান আত-তিরমিজী - Merits and Virtues
। আমির ইবনু আবূ আমির আল-আশআরী (রাঃ) হতে তার পিতার সুত্রে বর্ণিত আছে, তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আসাদ গোত্র ও আশআরী গোত্র কত ভাল! তারা যুদ্ধের মাঠ হতে পালায় না এবং গানীমাতের মাল আত্মসাৎ করে না। কাজেই তারা আমার হতে এবং আমি তাদের হতে। আমির (রাহঃ) বলেন, আমি উক্ত হাদীস মুআবিয়া (রাঃ)-এর নিকট বর্ণনা করলে তিনি বলেন, এইরূপ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি, বরং বলেছেনঃ তারা আমার হতে এবং আমারই। আমির (রাহঃ) বলেন, আমার পিতা আমাকে এরকম বলেননি, বরং তিনি আমাকে বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ তারা আমার হতে এবং আমি তাদের হতে। মুআবিয়া (রাঃ) বলেন, তুমি তোমার পিতার বর্ণিত হাদীস বেশি জান। যঈফ, যঈফা (৪৬৯২) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু ওয়াহব ইবনু জারীরের সূত্রে এ হাদীস জেনেছি। কথিত আছে যে, আসাদ সম্প্রদায় ও আযদ সম্প্রদায় একই।
حدثنا ابراهيم بن يعقوب، وغير، واحد، قالوا حدثنا وهب بن جرير، قال حدثنا ابي قال، سمعت عبد الله بن ملاذ، يحدث عن نمير بن اوس، عن مالك بن مسروح، عن عامر بن ابي عامر الاشعري، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " نعم الحى الاسد والاشعرون لا يفرون في القتال ولا يغلون هم مني وانا منهم " . قال فحدثت بذلك معاوية فقال ليس هكذا قال رسول الله قال " هم مني والى " . فقلت ليس هكذا حدثني ابي ولكنه حدثني قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " هم مني وانا منهم " . قال فانت اعلم بحديث ابيك . قال هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث وهب بن جرير . ويقال الاسد هم الازد
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Merits and Virtues
- Hadith Index
- #3947
- Book Index
- 347
Grades
- Ahmad Muhammad ShakirDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiIsnaad Hasan
