হাদিসসমূহ
#3861
সুনান আত-তিরমিজী - Merits and Virtues
। আবূ সাঈদ আল-খুদরী (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার সাহাবীদের তোমরা গালি দিও না। যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ! তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও দান-খাইরাত করে তবে তা তাদের কারো এক মুদ বা অর্ধ মুদ দান-খাইরাতের সমান মর্যাদা সম্পন্ন হবে না। সহীহঃ আয-যিলাল (৯৮৮), বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। নাসীফাহু' শব্দের অর্থ অর্ধ মুদ। আল-হাসান ইবনু আলী আল-খাল্লাল- তিনি হাদীস শাস্ত্রে হাফিয ছিলেন- আবূ মু'আবিয়াহ হতে, তিনি আমাশ হতে, তিনি আবূ সালিহ হতে, তিনি আবূ সাঈদ আল-খুদরী (রাযিঃ) হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই সনদে একই রকম হাদীস বর্ণনা করেছেন।
حدثنا محمود بن غيلان، قال حدثنا ابو داود، قال اخبرنا شعبة، عن الاعمش، قال سمعت ذكوان ابا صالح، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تسبوا اصحابي فوالذي نفسي بيده لو ان احدكم انفق مثل احد ذهبا ما ادرك مد احدهم ولا نصيفه " . هذا حديث حسن صحيح . ومعنى قوله " نصيفه " يعني نصف المد . حدثنا الحسن بن علي الخلال، - وكان حافظا - قال حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي سعيد الخدري ، عن النبي صلى الله عليه وسلم نحوه
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Merits and Virtues
- Hadith Index
- #3861
- Book Index
- 261
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
