হাদিসসমূহ
#3858
সুনান আত-তিরমিজী - Merits and Virtues
। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ জাহান্নামের আগুন এমন মুসলিম লোককে ছুবে না যে আমাকে দেখেছে অথবা আমার দর্শনলাভকারীকে দেখেছে। তালহা ইবনু খিরাশ বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)-কে দেখেছি। মূসা ইবনু ইবরাহীম বলেন, আমি তালহা ইবনু খিরাশকে দেখেছি। ইয়াহইয়া ইবনু হাবীব বলেন, মূসা ইবনু ইবরাহীম আমাকে বলেছেন, ‘তুমি অবশ্যই আমাকে দেখেছ (আমার সান্নিধ্য লাভ করেছ)। সুতরাং আমরা আল্লাহ্ তা'আলার নিকট নাজাতের আশা রাখি। যঈফ, মিশকাত, তাহকীক ছানী (৬০০৪) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু মূসা ইবনু ইবরাহীম আল-আনসারীর সূত্রে এ হাদীস জেনেছি। আলী ইবনু মাদীনী প্রমুখ হাদীসবেত্তাগণ মূসা ইবনু ইবরাহীমের সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন।
حدثنا يحيى بن حبيب بن عربي، قال حدثنا موسى بن ابراهيم بن كثير الانصاري، قال سمعت طلحة بن خراش، يقول سمعت جابر بن عبد الله، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لا تمس النار مسلما راني او راى من راني " . قال طلحة فقد رايت جابر بن عبد الله . وقال موسى وقد رايت طلحة . قال يحيى وقال لي موسى وقد رايتني ونحن نرجو الله . هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث موسى بن ابراهيم الانصاري . وروى علي بن المديني وغير واحد من اهل الحديث عن موسى هذا الحديث
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Merits and Virtues
- Hadith Index
- #3858
- Book Index
- 258
Grades
- Ahmad Muhammad ShakirDaif
- Al-AlbaniDaif
- Bashar Awad MaaroufHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
