হাদিসসমূহ
#3853
সুনান আত-তিরমিজী - Merits and Virtues
। খাব্বাব (রাযিঃ) হতে বর্ণিত আছে। তিনি বলেন, আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হিজরত করি। সুতরাং এর পুরস্কার আল্লাহ তা'আলার কাছেই আমাদের প্রাপ্য। আমাদের মাঝে কেউ এমন অবস্থায় মৃত্যুবরণ করেছেন যে, তিনি তার পুরস্কার কিছুই (পৃথিবীতে) ভোগ করতে পারেননি। আবার আমাদের মাঝে কারো ফল পেকেছে এবং তিনি তা (পৃথিবীতে) ভোগ করছেন। আর মুসআব ইবনু উমাইর (রাযিঃ) মাত্র একখানা কাপড় ছাড়া আর কোন সম্পদই রেখে যাননি। (তার মৃত্যুর পর) লোকেরা ঐ কাপড়খানা দিয়ে তার মাথা ঢাকলে তার পা দুটি বের হয়ে যেত, আবার তা দিয়ে তার পা দু'টি ঢেকে দিলে তার মাথাটি অনাবৃত হয়ে যেত। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা কাপড়টি দিয়ে তার মাথা ঢেকে দাও এবং তার পায়ের উপর ইযখির ঘাস বিছিয়ে দাও। সহীহঃ আহকামুল জানায়িয (৫৭, ৫৮), বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। হান্নাদ-ইবনু ইদরীস হতে, তিনি আমাশ হতে, তিনি আবূ ওয়ায়িল শাকীক ইবনু সালামাহ হতে, তিনি খাব্বাব ইবনুল আরাত্তি (রাযিঃ) হতে এই সনদে একই রকম বর্ণনা করেছেন।
حدثنا محمود بن غيلان، قال حدثنا ابو احمد، قال حدثنا سفيان، عن الاعمش، عن ابي وايل، عن خباب، قال هاجرنا مع رسول الله صلى الله عليه وسلم نبتغي وجه الله فوقع اجرنا على الله فمنا من مات ولم ياكل من اجره شييا ومنا من اينعت له ثمرته فهو يهدبها وان مصعب بن عمير مات ولم يترك الا ثوبا كانوا اذا غطوا به راسه خرجت رجلاه واذا غطي بها رجلاه خرج راسه فقال رسول الله صلى الله عليه وسلم " غطوا راسه واجعلوا على رجليه الاذخر " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . حدثنا هناد، قال حدثنا ابن ادريس، عن الاعمش، عن ابي وايل، شقيق بن سلمة عن خباب بن الارت، نحوه
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Merits and Virtues
- Hadith Index
- #3853
- Book Index
- 253
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
