হাদিসসমূহ
#3778
সুনান আত-তিরমিজী - Merits and Virtues
। আনাস ইবনু মালিক (রাযিঃ) বলেন, আমি ইবনু যিয়াদের নিকট হাযির ছিলাম। সে সময় আল-হুসাইন (রাযিঃ)-এর শির (কারবালা হতে) এনে হাযির করা হল। সে তার নাকে ছড়ি মারতে মারতে (ব্যঙ্গোক্তি করে) বলতে লাগল, এর ন্যায় সুশ্ৰী আমি কাউকে তো দেখিনি! বৰ্ণনাকারী বলেন, সে সময় আমি বললাম, সতর্ক হও! লোকদের মাঝে (দৈহিক কাঠামোয়) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে আল-হুসাইন ইবনু আলীর তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিল না। সহীহঃ মিশকাত, তাহকীক সানী (৬১৭০), বুখারী। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব।
حدثنا خلاد بن اسلم ابو بكر البغدادي، قال حدثنا النضر بن شميل، قال اخبرنا هشام بن حسان، عن حفصة بنت سيرين، قالت حدثني انس بن مالك، قال كنت عند ابن زياد فجيء براس الحسين فجعل يقول بقضيب له في انفه ويقول ما رايت مثل هذا حسنا لم يذكر . قال قلت اما انه كان من اشبههم برسول الله صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Merits and Virtues
- Hadith Index
- #3778
- Book Index
- 177
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih Bukhari
