হাদিসসমূহ
#3745
সুনান আত-তিরমিজী - Merits and Virtues
। জাবির (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বলতে শুনেছিঃ প্রত্যেক নবীরই হাওয়ারী (একনিষ্ঠ সাহায্যকারী) ছিল। আর আমার হাওয়ারী হল আয-যুবাইর ইবনুল আওওয়াম। আবূ নু'আইমের রিওয়ায়াতে আরো আছেঃ (এ কথা তিনি) আহযাবের দিন (খন্দকের যুদ্ধের) দিন বলেন। তিনি বললেনঃ আমাকে কুরাইশদের (কাফিরদের) সংবাদ কে সংগ্রহ করে দিতে পারে? আয-যুবাইর (রাযিঃ) বললেন, আমি। উক্ত কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন এবং আয-যুবাইর (রাযিঃ)-ও (তিনবারই) বললেন, আমি। সহীহঃ দেখুন পূর্বের হাদীস। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمود بن غيلان، قال حدثنا ابو داود الحفري، وابو نعيم عن سفيان، عن محمد بن المنكدر، عن جابر، رضى الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان لكل نبي حواريا وان حواري الزبير بن العوام " . وزاد ابو نعيم فيه يوم الاحزاب قال " من ياتينا بخبر القوم " . قال الزبير انا . قالها ثلاثا قال الزبير انا . هذا حديث حسن صحيح
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Merits and Virtues
- Hadith Index
- #3745
- Book Index
- 142
Grades
- Ahmad Muhammad ShakirHasan Sahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
