হাদিসসমূহ
#3710
সুনান আত-তিরমিজী - Merits and Virtues
। আবূ মূসা আল-আশ'আরী (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে রওয়ানা হলাম। তিনি এক আনসারীর বাগিচায় ঢুকে তার প্রকৃতিক প্রয়োজন সারেন, তারপর আমাকে বললেনঃ হে আবূ মূসা দরজায় যাও, যাতে বিনা অনুমতিতে কেউ আমার নিকট প্রবেশ করতে না পারে। এক লোক এসে দরজায় আঘাত করলে আমি বললাম, আপনি কে? তিনি বললেন, আমি আবূ বাকর। সে সময় আমি গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল! এই যে আবূ বাকর অনুমতিপ্রার্থী। তিনি বললেনঃ তাকে অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুখবর দাও। অতএব তিনি প্রবেশ করলেন এবং আমি তাকে জান্নাতের সুখবর জানালাম। তারপর এক লোক এসে দরজায় আঘাত করলে আমি বললাম, আপনি কে? তিনি বলেন, উমার। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এই যে উমার আপনার অনুমতি চায়। তিনি বললেনঃ তাকে দরজা খুলে দাও এবং তাকেও জান্নাতের সুসংবাদ দাও। অতএব আমি দরজা খুলে দিলে তিনি প্রবেশ করেন এবং তাকেও আমি জান্নাতের সুসংবাদ দিলাম। তারপর আরেক লোক এসে দরজায় আঘাত করলে আমি বললাম, আপনি কে? তিনি বললেন, উসমান। আমি বললাম, হে আল্লাহর রাসূল! এই যে উসমান অনুমতিপ্রার্থী। তিনি বললেনঃ তাকে দরজা খুলে দাও এবং তার উপর কঠিন বিপদ আসবে এ কথা বলে তাকেও জান্নাতের সুসংবাদ জানাও। সহীহঃ সহীহ আদাবুল মুফরাদ, বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীস আবূ উসমান আন-নাহদী হতে একাধিক সনদে বর্ণিত হয়েছে। এ অনুচ্ছেদে জাবির ও ইবনু উমর (রাযিঃ) হতেও হাদীস বর্ণিত আছে।
حدثنا احمد بن عبدة الضبي، قال حدثنا حماد بن زيد، عن ايوب، عن ابي عثمان النهدي، عن ابي موسى الاشعري، قال انطلقت مع النبي صلى الله عليه وسلم فدخل حايطا للانصار فقضى حاجته فقال لي " يا ابا موسى املك على الباب فلا يدخلن على احد الا باذن " . فجاء رجل يضرب الباب فقلت من هذا فقال ابو بكر . فقلت يا رسول الله هذا ابو بكر يستاذن . قال " ايذن له وبشره بالجنة " . فدخل وبشرته بالجنة وجاء رجل اخر فضرب الباب فقلت من هذا فقال عمر . فقلت يا رسول الله هذا عمر يستاذن . قال " افتح له وبشره بالجنة " . ففتحت الباب ودخل وبشرته بالجنة فجاء رجل اخر فضرب الباب فقلت من هذا قال عثمان . فقلت يا رسول الله هذا عثمان يستاذن . قال " افتح له وبشره بالجنة على بلوى تصيبه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي من غير وجه عن ابي عثمان النهدي . وفي الباب عن جابر وابن عمر
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Merits and Virtues
- Hadith Index
- #3710
- Book Index
- 106
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
