হাদিসসমূহ
#3693
সুনান আত-তিরমিজী - Merits and Virtues
। আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবেক উম্মাতদের মাঝে মুহাদ্দাস’ (তীক্ষ্ণবুদ্ধি ও সূক্ষ্মদশী লোক) আবির্ভাব হতেন। আমার উম্মাতের মাঝে কেউ মুহাদ্দাস হলে তা উমার ইবনুল খাত্তাবই। হাসান সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। ইবনু উয়াইনার অপর এক শাগরিদ সুফইয়ান ইবনু উয়াইনার সনদে আমার কাছে রিওয়ায়াত করেছেন যে, তিনি বলেন, মুহাদ্দাসুন অর্থ মুফাহহামূন (আল্লাহ যাদেরকে ইসলামের পূর্ণ জ্ঞান দান করেন)।
حدثنا قتيبة، قال حدثنا الليث، عن ابن عجلان، عن سعد بن ابراهيم، عن ابي سلمة، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " قد كان يكون في الامم محدثون فان يك في امتي احد فعمر بن الخطاب " . قال ابو عيسى هذا حديث حسن صحيح .و اخبرني بعض اصحاب سفيان بن عيينة قال قال سفيان بن عيينة محدثون يعني مفهمون
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Merits and Virtues
- Hadith Index
- #3693
- Book Index
- 89
Grades
- Ahmad Muhammad ShakirHasan Sahih
- Al-AlbaniHasan Sahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih - Bukhari And Muslim
