হাদিসসমূহ
#3591
সুনান আত-তিরমিজী - Supplication
। যিয়াদ ইবনু ইলাকাহ (রহঃ) হতে তার চাচার সনদে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ “হে আল্লাহ! আমি তোমার নিকটে গৰ্হিত চরিত্র, গৰ্হিত কাজ ও কু-প্রবৃত্তি হতে আশ্রয় চাই”। সহীহঃ মিশকাত, তাহকীক সানী (২৪৭১)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। যিয়াদ ইবনু ইলাক্বাহর চাচার নাম কুত্বাহ ইবনু মালিক আত-তাগলিবী (রাযিঃ) তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী।
حدثنا سفيان بن وكيع، حدثنا احمد بن بشير، وابو اسامة عن مسعر، عن زياد بن علاقة، عن عمه، قال كان النبي صلى الله عليه وسلم يقول " اللهم اني اعوذ بك من منكرات الاخلاق والاعمال والاهواء " . قال هذا حديث حسن غريب . وعم زياد بن علاقة هو قطبة بن مالك صاحب النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Supplication
- Hadith Index
- #3591
- Book Index
- 222
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
