হাদিসসমূহ
#3431
সুনান আত-তিরমিজী - Supplication
উমর (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক কোন বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে বলে, “সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য, তিনি যে বিপদে তোমাকে জড়িত করেছেন তা হতে আমাকে হিফাযাতে রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন", সে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উক্ত অনিষ্ট হতে হিফাযাতে থাকবে। তা যে কোন বিপদই হোক না কেন। হাসানঃ ইবনু মাজাহ (হাঃ ৩৮৯২)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব। এ অনুচ্ছেদে আবূ হুরাইরাহ (রাযিঃ) হতেও হাদীস বর্ণিত আছে। যুবাইর (রাযিঃ)-পরিবারের কোষাধ্যক্ষ আমর ইবনু দীনার বসরার অধিবাসী শাইখ (হাদীসবেত্তা), কিন্তু তিনি হাদীস শাস্ত্রে তেমন মজবুত নন। তিনি এককভাবে সালিম ইবনু আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) হতে কিছু হাদীস রিওয়ায়াত করেছেন। আবূ জাফার মুহাম্মাদ ইবনু আলী (রাহঃ) হতেও বর্ণিত আছে, তিনি বলেন, যখন কেউ কোন বিপদগ্রস্ত লোক প্রত্যক্ষ করবে তখন সে মনে মনে তা হতে আল্লাহ তা'আলার নিকটে আশ্রয় চাইবে, যেন বিপদগ্ৰস্ত লোকটি তা শুনতে না পায়।
حدثنا محمد بن عبد الله بن بزيع، حدثنا عبد الوارث بن سعيد، عن عمرو بن دينار، مولى ال الزبير عن سالم بن عبد الله بن عمر، عن ابن عمر، عن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " من راى صاحب بلاء فقال الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا الا عوفي من ذلك البلاء كاينا ما كان ما عاش " . قال ابو عيسى هذا حديث غريب . وفي الباب عن ابي هريرة . وعمرو بن دينار قهرمان ال الزبير هو شيخ بصري وليس هو بالقوي في الحديث . وقد تفرد باحاديث عن سالم بن عبد الله بن عمر . وقد روي عن ابي جعفر محمد بن علي انه قال اذا راى صاحب بلاء فتعوذ منه يقول ذلك في نفسه ولا يسمع صاحب البلاء
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Supplication
- Hadith Index
- #3431
- Book Index
- 62
Grades
- Ahmad Muhammad ShakirHasan
- Al-AlbaniHasan
- Zubair Ali ZaiDaif
