হাদিসসমূহ
#3357
সুনান আত-তিরমিজী - Exegesis
। আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে। তিনি বলেন, যখন “তারপর তোমাদেরকে সেদিন নি'আমাত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে”— (সূরা তাকাসুর ৮) আয়াত অবতীর্ণ হয় সে সময় লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! আমাদেরকে কোন সমস্ত নি’আমাত প্রসঙ্গে প্রশ্ন করা হবে? আমাদের নিকট তো শুধু দুটি কালো জিনিস (খেজুর ও পানি) রয়েছে; আর সর্বদা দুশমন প্রস্তুত রয়েছে এবং আমাদের তরবারিগুলো আমাদের কাধে ঝুলন্ত রয়েছে? তিনি বললেনঃ এটা অদূর ভবিষ্যতে হবে। পূর্বের হাদীসের সহায়তায় এটি হাসান। আবূ ঈসা (রাহঃ) বলেন, এ হাদীসের চাইতে মুহাম্মাদ ইবনু আমরের সূত্রে ইবনু উয়াইনাহ্ (রহঃ) বর্ণিত হাদীসটি আমার দৃষ্টিতে বেশি বিশুদ্ধ। সুফইয়ান ইবনু উয়াইনাহ্ (রহঃ) আবূ বাকর ইবনু আইয়্যাশের চেয়ে বেশি স্মরণশক্তি সম্পন্ন ও অনেক বিশুদ্ধ।
حدثنا عبد بن حميد، حدثنا احمد بن يونس، عن ابي بكر بن عياش، عن محمد بن عمرو، عن ابي سلمة، عن ابي هريرة، قال لما نزلت هذه الاية : (ثم لتسالن يوميذ عن النعيم ) قال الناس يا رسول الله عن اى النعيم نسال وانما هما الاسودان والعدو حاضر وسيوفنا على عواتقنا . قال " ان ذلك سيكون " . قال ابو عيسى وحديث ابن عيينة عن محمد بن عمرو عندي اصح من هذا . سفيان بن عيينة احفظ واصح حديثا من ابي بكر بن عياش
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Exegesis
- Hadith Index
- #3357
- Book Index
- 409
Grades
- Ahmad Muhammad ShakirHasan Lighairihi
- Al-AlbaniHasan
- Zubair Ali ZaiHasan
