হাদিসসমূহ
#3356
সুনান আত-তিরমিজী - Exegesis
। আবদুল্লাহ ইবনু যুবাইর ইবনুল আওওয়াম (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, যখন অবতীর্ণ হলঃ “তারপর তোমাদেরকে সেদিন অবশ্যই নি’আমাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে”— (সূরা তাকাসুর ৮)। সে সময় যুবাইর (রাযিঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমাদেরকে কোন নি’আমাত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে? আমাদের নিকট তো শুধুমাত্র দু'ধরনের জিনিস রয়েছে? খেজুর ও পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে (সম্পত্তি) তো অদূর ভবিষ্যতে অর্জিত হবে। হাদীসটির সানাদ হাসান। আবূ ঈসা বলেন, হাদীসটি হাসান।
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن محمد بن عمرو بن علقمة، عن يحيى بن عبد الرحمن بن حاطب، عن عبد الله بن الزبير بن العوام، عن ابيه، قال لما نزلت : (ثم لتسالن يوميذ عن النعيم، ) قال الزبير يا رسول الله فاى النعيم نسال عنه وانما هما الاسودان التمر والماء . قال " اما انه سيكون " . قال هذا حديث حسن
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Exegesis
- Hadith Index
- #3356
- Book Index
- 408
Grades
- Ahmad Muhammad ShakirHasan Isnaad
- Al-AlbaniHasan Isnaad
- Bashar Awad MaaroufHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
