হাদিসসমূহ
#3284
সুনান আত-তিরমিজী - Exegesis
। ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত আছে, আল্লাহ তা'আলার বাণীঃ “তারা ছোটখাট অন্যায় করলেও গুরুতর পাপ ও খারাপ কাজ হতে বিরত থাকে"- (সূরা নাজম ৩২) এ আয়াতটি প্রসঙ্গে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! যদি আপনি মাফই করেন তাহলে সমস্ত গুনাহ মাফ করে দিন, আর আপনার এমন কোন বান্দা কি আছে যে অন্যায় করেনি। সহীহঃ মিশকাত তাহকীক সানী (হাঃ ২৩৪৯)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব। এ হাদীস আমরা শুধুমাত্র যাকারিয়া ইবনু ইসহাকের সনদে অবহিত হয়েছি।
حدثنا احمد بن عثمان ابو عثمان البصري، حدثنا ابو عاصم، عن زكريا بن اسحاق، عن عمرو بن دينار، عن عطاء، عن ابن عباس : (الذين يجتنبون كباير الاثم والفواحش الا اللمم ) قال قال النبي صلى الله عليه وسلم " ان تغفر اللهم تغفر جما واى عبد لك لا الما " . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب لا نعرفه الا من حديث زكريا بن اسحاق
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Exegesis
- Hadith Index
- #3284
- Book Index
- 336
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiIsnaad Sahih
