হাদিসসমূহ
#2856
সুনান আত-তিরমিজী - Manners
। আবূ সালিহ (রহঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ‘আয়িশাহ ও উম্মু সালামাহ্ (রাযিঃ)-কে প্রশ্ন করা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট কোন ধরনের ‘আমল বেশি পছন্দনীয় ছিল? তারা বললেন, যে ‘আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহীহঃ বুখারী (১১৩২), মুসলিম (২/১৬৭) অনুরূপ, ওয়াইন কাল্লা শব্দ ব্যতীত। হাদীসটি বুখারী ও মুসলিমে আয়িশাহ (রাযিঃ) হতে পূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য হিসেবে বর্ণিত আছে। সহীহঃ আবূ দাউদ (১২৩৮) আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং এ সূত্রে গারীব। হিশাম ইবনু উরওয়াহ্ তার বাবা হতে, তিনি আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ধরনের আমল বেশি পছন্দ করতেন, যা নিয়মিত করা হয়।
حدثنا ابو هشام الرفاعي، حدثنا ابن فضيل، عن الاعمش، عن ابي صالح، قال سيلت عايشة وام سلمة اى العمل كان احب الى رسول الله صلى الله عليه وسلم قالتا ما ديم عليه وان قل . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Manners
- Hadith Index
- #2856
- Book Index
- 132
Grades
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih
