হাদিসসমূহ
#2735
সুনান আত-তিরমিজী - Seeking Permission
। ইকরিমা ইবনু আবূ জাহল (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম তখন তিনি বললেনঃ আরোহী মুহাজিরকে খোশআমদেদ। সনদ দুর্বল এ অনুচ্ছেদে বুরাইদা, ইবনু আব্বাস ও আবূ জুহাইফা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটির সনদ সহীহ নয়। মূসা ইবনু মাসউদ-সুফিয়ান সূত্রেই শুধুমাত্র আমরা এরকম হাদীস জেনেছি। মূসা ইবনু মাসউদ হাদীস শাস্ত্রে দুর্বল। আবদুর রহমান ইবনু মাহদী (রহঃ) সুফিয়ান হতে আবূ ইসহাক সূত্রে এ হাদীস মুরসালরূপে বর্ণনা করেছেন এবং তিনি এতে মুসআব ইবনু সা'দের উল্লেখ করেননি। এটাই সর্বাধিক সহীহ। আমি মুহাম্মাদ ইবনু বাশশারকে বলতে শুনেছি যে, মূসা ইবনু মাসউদ হাদীস শাস্ত্রে দুর্বল। তিনি আরো বলেন, আমি মূসা ইবনু মাসউদ হতে বহু সংখ্যক হাদীস লিখেছিলাম পরে তা বাতিল করেছি
حدثنا عبد بن حميد، وغير، واحد، قالوا حدثنا موسى بن مسعود ابو حذيفة، عن سفيان، عن ابي اسحاق، عن مصعب بن سعد، عن عكرمة بن ابي جهل، قال قال رسول الله صلى الله عليه وسلم يوم جيته " مرحبا بالراكب المهاجر " . وفي الباب عن بريدة وابن عباس وابي جحيفة . قال ابو عيسى هذا حديث ليس اسناده بصحيح لا نعرفه مثل هذا الا من هذا الوجه من حديث موسى بن مسعود عن سفيان . وموسى بن مسعود ضعيف في الحديث . وروى هذا الحديث عبد الرحمن بن مهدي عن سفيان عن ابي اسحاق مرسلا ولم يذكر فيه عن مصعب بن سعد . وهذا اصح . قال سمعت محمد بن بشار يقول موسى بن مسعود ضعيف في الحديث . قال محمد بن بشار وكتبت كثيرا عن موسى بن مسعود ثم تركته . كمل كتاب الاستيذان ويتلوه كتاب الادب
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Seeking Permission
- Hadith Index
- #2735
- Book Index
- 48
Grades
- Ahmad Muhammad ShakirDaif Isnaad
- Al-AlbaniDaif Isnaad
- Bashar Awad MaaroufDaif
- Zubair Ali ZaiDaif
