হাদিসসমূহ
#2673
সুনান আত-তিরমিজী - Knowledge
। আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অন্যায়ভাবে যে কোন লোককেই হত্যা করা হয় তার খুনের (গুনাহর) একটি অংশ আদমের ছেলের (কাবীল) উপর বর্তাবে। কেননা সর্বপ্রথম সে-ই (প্রাণ) হত্যার প্রচলন করে। সহীহঃ ইবনু মা-জাহ (২৬১৬), বুখারী ও মুসলিম। 'আবদুর রাযযাকের বর্ণনায়, “আসান্নাল কাতলা” স্থলে “সান্নাল কাতলা” বর্ণিত আছে। উক্ত বর্ণনাটি ইবনু আবী উমার সুফইয়ান ইবনু উয়াইনাহ হতে, তিনি আমাশ হতে এই সানাদে বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، وعبد الرزاق، عن سفيان، عن الاعمش، عن عبد الله بن مرة، عن مسروق، عن عبد الله بن مسعود، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما من نفس تقتل ظلما الا كان على ابن ادم كفل من دمها وذلك لانه اول من اسن القتل " . وقال عبد الرزاق " سن القتل " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . حدثنا ابن ابي عمر، حدثنا سفيان بن عيينة، عن الاعمش، بهذا الاسناد نحوه بمعناه قال " سن القتل
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Knowledge
- Hadith Index
- #2673
- Book Index
- 29
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
