হাদিসসমূহ
#2470
সুনান আত-তিরমিজী - The description of the Day of Judgement, Softening of Hearts (Riqāq), and Scrupulousness (Waraʿ)
। আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, কোন একদিন সাহাবীগণ একটি ছাগল যবেহ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এর আর কি বাকী আছে? তিনি (আয়িশাহ) বললেন, এর কাধের অংশ ছাড়া আর কিছু বাকী নেই (দান করা হয়েছে)। তিনি বললেন, কাঁধ ব্যতীত সবটুকুই অবশিষ্ট রয়েছে (যা কিছু দান করা হয়েছে তা-ই আল্লাহ্ তা'আলার নিকট বাকী রয়েছে)। সহীহঃ সহীহা (২৫৪৪)। আবূ ঈসা বলেন, এই হাদীসটি সহীহ। আবূ মাইসারার নাম আমর ইবনু শুরাহবিল আল-হামদানী।
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن سفيان، عن ابي اسحاق، عن ابي ميسرة، عن عايشة، انهم ذبحوا شاة فقال النبي صلى الله عليه وسلم " ما بقي منها " . قالت ما بقي منها الا كتفها . قال " بقي كلها غير كتفها " . قال ابو عيسى هذا حديث صحيح . وابو ميسرة هو الهمداني اسمه عمرو بن شرحبيل
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- The description of the Day of Judgement, Softening of Hearts (Riqāq), and Scrupulousness (Waraʿ)
- Hadith Index
- #2470
- Book Index
- 56
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufSahih
- Zubair Ali ZaiIsnaad Hasan
