হাদিসসমূহ
#2466
সুনান আত-তিরমিজী - The description of the Day of Judgement, Softening of Hearts (Riqāq), and Scrupulousness (Waraʿ)
। আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলা বলেনঃ হে আদম সন্তান! তুমি আমার ইবাদাতের জন্য যথাসাধ্য চেষ্টা কর, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এবং তোমার অভাব দূর করে দিব। তুমি তা না করলে আমি তোমার দুইহাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব-অনটন রহিত করবো না। সহীহঃ ইবনু মা-জাহ (৪১০৭)। আবূ ঈসা বলেন, এই হাদীসটি হাসান গারীব। আবূ খালিদ আল-ওয়ালিবীর নাম হুরমুয।
حدثنا علي بن خشرم، اخبرنا عيسى بن يونس، عن عمران بن زايدة بن نشيط، عن ابيه، عن ابي خالد الوالبي، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " ان الله تعالى يقول يا ابن ادم تفرغ لعبادتي املا صدرك غنى واسد فقرك والا تفعل ملات يديك شغلا ولم اسد فقرك " . قال هذا حديث حسن غريب . وابو خالد الوالبي اسمه هرمز
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- The description of the Day of Judgement, Softening of Hearts (Riqāq), and Scrupulousness (Waraʿ)
- Hadith Index
- #2466
- Book Index
- 52
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
