হাদিসসমূহ
#2379
সুনান আত-তিরমিজী - Asceticism
। আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি জিনিস মৃতের অনুসরণ করে, তারপর দুটি চলে আসে এবং একটি (তার সাথে) রয়ে যায়। তার সাথে যায় তার পরিবার-পরিজন, সম্পদ ও কৃতকর্ম। তারপর তার পরিজন ও সম্পদ ফিরে আসে এবং তার কৃতকর্ম (তার সাথে) থেকে যায়। সহীহ, বুখারী, মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا سويد بن نصر، اخبرنا عبد الله بن المبارك، عن سفيان بن عيينة، عن عبد الله بن ابي بكر، هو ابن محمد بن عمرو بن حزم الانصاري قال سمعت انس بن مالك، يقول قال رسول الله صلى الله عليه وسلم " يتبع الميت ثلاث فيرجع اثنان ويبقى واحد يتبعه اهله وماله وعمله فيرجع اهله وماله ويبقى عمله " . قال ابو عيسى هذا حديث حسن صحيح
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Asceticism
- Hadith Index
- #2379
- Book Index
- 76
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih Bukhari
