হাদিসসমূহ
#2372
সুনান আত-তিরমিজী - Asceticism
। সিমাক ইবনু হারব (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নুমান ইবনু বাশীর (রাঃ)-কে আমি বলতে শুনেছিঃ এখন তোমরা কি নিজেদের খুশি মতো পানাহার করতে পারছে না? অথচ আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে, তিনি এই নিকৃষ্ট ও শুকনো খেজুরও পেতেন না, যদ্ধারা তার পেট ভরতে পারেন। সহীহঃ মুখতাসার শামা-ইল (১১০), মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি সহীহ। সিমাক ইবনু হারব (রাহঃ) হতে আবূ আওয়ানা এবং আরও অনেকে আবূল আহওয়াস বর্ণিত হাদীসের সমার্থক হাদীস বর্ণনা করেছেন। শুবা (রাহঃ) সিমাক হতে, তিনি নুমান ইবনু বশীর হতে, তিনি উমর (রাঃ) হতে এই সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন।
حدثنا قتيبة، حدثنا ابو الاحوص، عن سماك بن حرب، قال سمعت النعمان بن بشير، يقول الستم في طعام وشراب ما شيتم لقد رايت نبيكم صلى الله عليه وسلم وما يجد من الدقل ما يملا بطنه . قال وهذا حديث صحيح . قال ابو عيسى وروى ابو عوانة وغير واحد عن سماك بن حرب نحو حديث ابي الاحوص . وروى شعبة هذا الحديث عن سماك عن النعمان بن بشير عن عمر
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Asceticism
- Hadith Index
- #2372
- Book Index
- 69
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufSahih
- Zubair Ali ZaiSahih Muslim
