হাদিসসমূহ
#2130
সুনান আত-তিরমিজী - Wala' And Gifts
। আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা একজন অন্যজনকে উপহার দাও। উপহার মনের ময়লা দূর করে। এক প্রতিবেশিনী অপর প্রতিবেশিনীকে বকরীর পায়ের এক টুকরা ক্ষুর হলেও তা উপহার দিতে যেন অবহেলা না করে। (যঈফ, মিশকাত ৩০২৮ হাদীসের ২য় অংশ এক প্রতিবেশিনী শেষ.. শেষ পর্যন্ত সহীহ, বুখারী, মুসলিম।) আবূ ঈসা বলেনঃ উল্লেখিত সনদসূত্রে এ হাদীসটি গারীব। একদল বিশেষজ্ঞ আলিম আবূ মা’শারের স্মরণশক্তির সমালোচনা করেছেন। আবূ মা’শারের নাম নাজীহ, বানু হাশিমের মুক্তদাস।
حدثنا ازهر بن مروان البصري، حدثنا محمد بن سواء، حدثنا ابو معشر، عن سعيد، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " تهادوا فان الهدية تذهب وحر الصدر ولا تحقرن جارة لجارتها ولو شق فرسن شاة " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه . وابو معشر اسمه نجيح مولى بني هاشم وقد تكلم فيه بعض اهل العلم من قبل حفظه
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Wala' And Gifts
- Hadith Index
- #2130
- Book Index
- 7
Grades
- Ahmad Muhammad ShakirDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiDaif
