হাদিসসমূহ
#2115
সুনান আত-তিরমিজী - Inheritance
। ওয়াসিলা ইবনুল আসকা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্ত্রীলোকেরা (এককভাবে) তিন ধরনের মীরাসী সম্পত্তির ওয়ারিস হতে পারেঃ নিজের আযাদকৃত গোলামের, যে শিশুকে পরিত্যক্ত অবস্থায় পেয়ে সে তুলে নিয়ে লালন-পালন করেছে তার এবং যে শিশু সম্পর্কে সে লিআন করেছে তার। যঈফ, ইবনু মাজাহ (২৭৪২) আবূ ঈসা বলেছেনঃ এ হাদীসটি হাসান গারীব। মুহাম্মাদ ইবনু হারব-এর সূত্রেই আমরা এ হাদীস প্রসঙ্গে জেনেছি।
حدثنا هارون ابو موسى المستملي البغدادي، قال: حدثنا محمد بن حرب، قال: حدثنا عمر بن روبة التغلبي، عن عبد الواحد بن عبد الله ابي بسر النصري، عن واثلة بن الاسقع، قال قال رسول الله صلى الله عليه وسلم " المراة تحوز ثلاثة مواريث عتيقها ولقيطها وولدها الذي لاعنت عليه " . هذا حديث حسن غريب لا يعرف الا من هذا الوجه من حديث محمد بن حرب
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Inheritance
- Hadith Index
- #2115
- Book Index
- 26
Grades
- Ahmad Muhammad ShakirDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiDaif
