হাদিসসমূহ
#2075
সুনান আত-তিরমিজী - Medicine
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জ্বর ও অন্যান্য সকল প্রকার ব্যথায় এই দুআ পাঠের তালিম দিতেনঃ মহান "আল্লাহ্ তা'আলার নামে, আমি মহান আল্লাহ তা'আলার নিকটে আশ্রয় প্রার্থনা করি রক্তচাপের আক্রমণ হতে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের ক্ষতি হতে। যঈফ, মিশকাত (১৫৫৪) আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব। শুধুমাত্র ইবরাহীম ইবনু ইসমাঈল ইবনু আবূ হাবীবার সূত্রেই আমরা এ হাদীস জেনেছি। ইবরাহীম ইবনু ইসমাঈলকে হাদীস শাস্ত্রে দুর্বল বলা হয়েছে। অপর এক বর্ণনায় আছে “ইরকিন ইয়াআর" (যে শিরা ফরকায় বা লাফায়)।
حدثنا محمد بن بشار، قال حدثنا ابو عامر العقدي، قال حدثنا ابراهيم بن اسماعيل بن ابي حبيبة، عن داود بن حصين، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم كان يعلمهم من الحمى ومن الاوجاع كلها ان يقول " بسم الله الكبير اعوذ بالله العظيم من شر كل عرق نعار ومن شر حر النار " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث ابراهيم بن اسماعيل بن ابي حبيبة . وابراهيم يضعف في الحديث . ويروى " عرق يعار
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Medicine
- Hadith Index
- #2075
- Book Index
- 40
Grades
- Ahmad Muhammad ShakirDaif
- Al-AlbaniDaif
- Bashar Awad MaaroufDaif
- Zubair Ali ZaiDaif
