হাদিসসমূহ
#2070
সুনান আত-তিরমিজী - Medicine
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। সনদ দুর্বল কাতাদা (রাহঃ) বলেনঃ প্রত্যেক দিন (কালো জিরার) ২১টি দানা নিবে। ঐগুলি একটি ন্যাকড়ায় নিয়ে তাহা ভিজিয়ে রাখবে। তারপর প্রত্যেকদিন নাকের ডান ছিদ্রে দুই ফুটা বাম ছিদ্রে এক ফুটা পানি দিবে। আবার ২য় দিন বামছিদ্রে দুই ফুটা এবং ডানছিদ্রে এক ফুটা পানি দিবে, ৩য় দিন ডান ছিদ্রে ২ ফুটা এবং বাম ছিদ্রে ১ ফুটা দিবে। সনদ দুর্বল, মাওকুফ। "ইয়া খুজু" এই শব্দ বাদে সহীহ মারফু হাদীস রয়েছে। সহীহ
حدثنا محمد بن بشار، قال حدثنا معاذ بن هشام، قال حدثنا ابي، عن قتادة، قال حدثت ان ابا هريرة قال الشونيز دواء من كل داء الا السام . قال قتادة ياخذ كل يوم احدى وعشرين حبة فيجعلهن في خرقة فلينقعه فيتسعط به كل يوم في منخره الايمن قطرتين وفي الايسر قطرة والثاني في الايسر قطرتين وفي الايمن قطرة والثالث في الايمن قطرتين وفي الايسر قطرة
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Medicine
- Hadith Index
- #2070
- Book Index
- 35
Grades
- Ahmad Muhammad ShakirDaif
- Al-AlbaniDaif Isnaad
- Zubair Ali ZaiSahih
