হাদিসসমূহ
#1982
সুনান আত-তিরমিজী - Righteousness and Maintaining Family Ties
। যিয়াদ ইবনু ইলাকা (রহ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, মুগীরা ইবনু শুবা (রাঃ)-কে আমি বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মৃত ব্যক্তিদেরকে তোমরা গালি দিও না, (যদি দাও) তাহলে জীবিতদেরই কষ্ট দিলে। সহীহ, রাওয (৩৫৭), তা’লীকুর রাগীব (৪/১৩৫), সহীহাহ (২৩৭৯) আবূ ঈসা বলেন, এই হাদীসটি বর্ণনায় সুফিয়ানের শাগরিদগণ দ্বিমত পোষণ করেছেন। তাদের কেউ কেউ আল-হাফারীর রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা করেছেন এবং অনেকে বলেছেন, সুফিয়ান-যিয়াদ ইবনু ইলাকা হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি এক ব্যক্তিকে মুগীরা ইবনু শুবার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে একইরকম হাদীস বর্ণনা করতে শুনেছি।
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود الحفري، عن سفيان، عن زياد بن علاقة، قال سمعت المغيرة بن شعبة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " لا تسبوا الاموات فتوذوا الاحياء " . قال ابو عيسى وقد اختلف اصحاب سفيان في هذا الحديث فروى بعضهم مثل رواية الحفري وروى بعضهم عن سفيان عن زياد بن علاقة قال سمعت رجلا يحدث عند المغيرة بن شعبة عن النبي صلى الله عليه وسلم نحوه
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Righteousness and Maintaining Family Ties
- Hadith Index
- #1982
- Book Index
- 88
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
