হাদিসসমূহ
#1886
সুনান আত-তিরমিজী - Drinks
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন, দুইবার নিঃশ্বাস নিতেন। যঈফ, ইবনু মাজাহ (৩৪১৭) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধু রিশদীন ইবনু কুরাইবের সূত্রেই এ হাদীস প্রসঙ্গে জেনেছি। তিনি আরও বলেছেন, আমি আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনু আব্দুর রাহমানের নিকট রিশদীন প্রসঙ্গে প্রশ্ন করলাম- রাবী হিসেবে রিশদীন ও মুহাম্মাদ ইবনু কুরাইবের মধ্যে কে বেশী শক্তিশালী? তিনি বললেন, এরা খুবই কাছাকাছি, তবে আমার মতে রিশদীন অগ্রগণ্য। তিনি আরও বলেছেন, আমি এ প্রসঙ্গে মুহাম্মাদ ইবনু ইসমাইলকে প্রশ্ন করলে তিনি বললেন, রিশিদিনের তুলনায় মুহাম্মাদ অগ্রগণ্য। আবূ মুহাম্মাদ আবদুল্লাহ ইবনু আব্দুর রহমানের মত আমার অভিমতও এই যে, তাদের উভয়ের মধ্যে রিশদীন বেশী অগ্রগণ্য ও প্রকৃষ্টতর। তিনি ইবনু আব্বাস (রাঃ)-এর দেখা পেয়েছেন। তারা উভয়ে সহোদর ভাই এবং তাদের অনেক মুনকার রিওয়ায়াতও আছে।
حدثنا علي بن خشرم، حدثنا عيسى بن يونس، عن رشدين بن كريب، عن ابيه، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم كان اذا شرب تنفس مرتين . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث رشدين بن كريب . قال وسالت ابا محمد عبد الله بن عبد الرحمن عن رشدين بن كريب قلت هو اقوى او محمد بن كريب فقال ما اقربهما ورشدين بن كريب ارجحهما عندي . قال وسالت محمد بن اسماعيل عن هذا فقال محمد بن كريب ارجح من رشدين بن كريب . والقول عندي ما قال ابو محمد عبد الله بن عبد الرحمن رشدين بن كريب ارجح واكبر وقد ادرك ابن عباس وراه وهما اخوان وعندهما مناكير
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Drinks
- Hadith Index
- #1886
- Book Index
- 27
Grades
- Ahmad Muhammad ShakirDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiDaif
