হাদিসসমূহ
#1869
সুনান আত-তিরমিজী - Drinks
। সুলাইমান ইবনু বুরাইদা (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি (বুরাইদা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি এসব পাত্র কাজে লাগাতে তোমাদেরকে নিষেধ করেছিলাম। প্রকৃতপক্ষে পাত্র কোন জিনিসকে হালালও করতে পারে না এবং হারামও করতে পারে না। তবে সকল প্রকারের নেশা সৃষ্টিকারী জিনিসই হারাম। সহীহ, তা’লীক আলা ইবনি মা-জাহ, মুসলিম এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন।
حدثنا محمد بن بشار، والحسن بن علي، ومحمود بن غيلان، قالوا حدثنا ابو عاصم، حدثنا سفيان، عن علقمة بن مرثد، عن سليمان بن بريدة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " اني كنت نهيتكم عن الظروف وان ظرفا لا يحل شييا ولا يحرمه وكل مسكر حرام " . قال ابو عيسى هذا حديث حسن صحيح
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Drinks
- Hadith Index
- #1869
- Book Index
- 9
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih Muslim
