হাদিসসমূহ
#1866
সুনান আত-তিরমিজী - Drinks
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সকল প্রকার নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম। যে দ্রব্যের এক ফারাক (মশক) পরিমাণ (পানে) নেশা সৃষ্টি হয় তার এক আজল পরিমাণও হারাম। সহীহ, ইরওয়া (২৩৭৬) আবূ ঈসা বলেন, অপর বর্ণনায় আছে, তার এক ঢোক পরিমাণও হারাম। এ হাদীসটি হাসান সহীহ। মাহদী ইবনু মাইমূনের হাদীসের মতো লাইস ইবনু আবৃ সুলাইম ও আর-রাবী ইবনু সাবীহ-আবৃ উসমান আল-আনসারী হতে বর্ণনা করেছেন। আবূ উসমান আল-আনসারীর নাম আমর ইবনু সালিম, তাকে উমার ইবনু সালিমও বলা হয়।
حدثنا محمد بن بشار، حدثنا عبد الاعلى بن عبد الاعلى، عن هشام بن حسان، عن مهدي بن ميمون، ح وحدثنا عبد الله بن معاوية الجمحي، حدثنا مهدي بن ميمون المعنى، واحد، عن ابي عثمان الانصاري، عن القاسم بن محمد، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " كل مسكر حرام ما اسكر الفرق منه فملء الكف منه حرام " . قال ابو عيسى قال احدهما في حديثه " الحسوة منه حرام " . قال هذا حديث حسن . وقد رواه ليث بن ابي سليم والربيع بن صبيح عن ابي عثمان الانصاري نحو رواية مهدي بن ميمون . وابو عثمان الانصاري اسمه عمرو بن سالم ويقال عمر بن سالم ايضا
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Drinks
- Hadith Index
- #1866
- Book Index
- 6
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
