হাদিসসমূহ
#1859
সুনান আত-তিরমিজী - Food
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শাইতান ঘ্রান অনুভব করতে খুবই দক্ষ এবং লোভী। তোমরা নিজেদের ব্যাপারে এই শাইতান হতে সতর্ক হও। কোন ব্যক্তি খাদ্যের চর্বি ইত্যাদির ঘ্রাণ হাত থেকে দূর না করে রাত যাপন করলে এবং এতে তার কোন ক্ষতি হলে সে এজন্য নিজেকেই যেন তিরস্কার করে। মাওযু, যঈফা (৫৫৩৩) রাওযুন নায়ীর (২/২২৫) আবূ ঈসা বলেছেন, উল্লেখিত সনদসূত্রে এ হাদীসটি গারীব। এ হাদীসটি সুহাইল ইবনু আবূ সালিহ-তার পিতা-আবূ হুরাইরা (রাঃ)-এর বরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেও বর্ণিত আছে।
حدثنا احمد بن منيع، حدثنا يعقوب بن الوليد المدني، عن ابن ابي ذيب، عن المقبري، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الشيطان حساس لحاس فاحذروه على انفسكم من بات وفي يده ريح غمر فاصابه شيء فلا يلومن الا نفسه " . قال ابو عيسى هذا حديث غريب من هذا الوجه . وقد روي من حديث سهيل بن ابي صالح عن ابيه عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Food
- Hadith Index
- #1859
- Book Index
- 77
Grades
- Ahmad Muhammad ShakirMawdu
- Al-AlbaniMawdu
- Zubair Ali ZaiDaif
