হাদিসসমূহ
#1669
সুনান আত-তিরমিজী - Virtues of Jihad
। আবূ উমামা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দু'টি ফোটা ও দুটি চিহ্নের চেয়ে বেশি প্রিয় আল্লাহ্ তা'আলার নিকট আর কিছু নেই। আল্লাহ্ তা'আলার ভয়ে যে অশ্রুর ফোটা পড়ে, আল্লাহ্ তা'আলার পথে (জিহাদে) যে রক্তের ফোটা নির্গত হয় এবং আল্লাহ্ তা'আলার রাস্তায় (জিহাদে) যে চিহ্ন (ক্ষত) সৃষ্টি হয়, আল্লাহ্ তা'আলার নির্ধারিত কোন ফরজ আদায় করতে গিয়ে যে চিহ্ন সৃষ্টি হয় (যেমন কপালে সিজদার চিহ্ন)। হাসান, মিশকাত (৩৮৩৭), তা’লীকুর রাগীব (২/১৮০) এ হাদীসটি হাসান গারীব।
حدثنا زياد بن ايوب، حدثنا يزيد بن هارون، انبانا الوليد بن جميل الفلسطيني، عن القاسم ابي عبد الرحمن، عن ابي امامة، عن النبي صلى الله عليه وسلم قال " ليس شيء احب الى الله من قطرتين واثرين قطرة من دموع في خشية الله وقطرة دم تهراق في سبيل الله . واما الاثران فاثر في سبيل الله واثر في فريضة من فرايض الله " . قال هذا حديث حسن غريب
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Virtues of Jihad
- Hadith Index
- #1669
- Book Index
- 52
Grades
- Ahmad Muhammad ShakirHasan
- Al-AlbaniHasan
- Bashar Awad MaaroufHasan
- Zubair Ali ZaiIsnaad Hasan
