হাদিসসমূহ
#1653
সুনান আত-তিরমিজী - Virtues of Jihad
। সাহল ইবনু হুনাইফ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক আল্লাহ তা'আলার নিকট সত্যিকারভাবে সর্বান্তকরণে শাহাদাতের প্রার্থনা করে, আল্লাহ তাকে শহীদের মনযিলে পৌছাবেন, সে তার বিছানাতে মারা গেলেও। সহীহ, ইবনু মা-জাহ (২৭৯৭), মুসলিম এ হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব বলেছেন। আমরা হাদীসটি শুধুমাত্র আবদুর রাহমান ইবনু শুরাইহ-এর সূত্রেই জেনেছি। এ হাদীসটি আবদুর রাহমান ইবনু শুরাইহ হতে আবদুল্লাহ ইবনু সালিহ (রাহঃ) বর্ণনা করেছেন। আবদুর রাহমানের উপনাম আবূ শুরাইহ, তিনি ইসকান্দারিয়ার অধিবাসী। মুআয ইবনু জাবাল (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
حدثنا محمد بن سهل بن عسكر البغدادي، حدثنا القاسم بن كثير المصري، حدثنا عبد الرحمن بن شريح، انه سمع سهل بن ابي امامة بن سهل بن حنيف، يحدث عن ابيه، عن جده، عن النبي صلى الله عليه وسلم قال " من سال الله الشهادة من قلبه صادقا بلغه الله منازل الشهداء وان مات على فراشه " . قال ابو عيسى حديث سهل بن حنيف حديث حسن غريب لا نعرفه الا من حديث عبد الرحمن بن شريح . وقد رواه عبد الله بن صالح عن عبد الرحمن بن شريح . وعبد الرحمن بن شريح يكنى ابا شريح وهو اسكندراني . وفي الباب عن معاذ بن جبل
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Virtues of Jihad
- Hadith Index
- #1653
- Book Index
- 36
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
