হাদিসসমূহ
#1490
সুনান আত-তিরমিজী - Hunting
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গবাদিপশু পাহারাদার কুকুর, শিকারী কুকুর অথবা কৃষিক্ষেত পাহারাদার কুকুর ব্যতীত অন্য উদ্দেশ্য নিয়ে যে লোক কুকুর লালন-পালন করে থাকে তার সাওয়াব হতে প্রতিদিন এক কীরাত পরিমাণ কমে যায়। সহীহ, ইবনু মা-জাহ (৩২০৪) নাসা-ঈ, বুখারীতে শিকারী কুকুরের উল্লেখ আছে মুয়াল্লাকভাবে। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। কেবলমাত্র একটি ছাগলের মালিককেও আতা ইবনু আবূ রাবাহ (রাহঃ) কুকুর পালনের সম্মতি প্রদান করেছেন। ইসহাক ইবনু মানসূর-হাজ্জাজ ইবনু মুহাম্মাদ হতে, তিনি ইবনু জুরাইজ হতে, তিনি আতা (রাহঃ) হতে এইসূত্রে তা বর্ণিত।
حدثنا الحسن بن علي الحلواني، وغير، واحد، قالوا اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم قال " من اتخذ كلبا الا كلب ماشية او صيد او زرع انتقص من اجره كل يوم قيراط " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . ويروى عن عطاء بن ابي رباح انه رخص في امساك الكلب وان كان للرجل شاة واحدة . حدثنا بذلك اسحاق بن منصور حدثنا حجاج بن محمد عن ابن جريج عن عطاء بهذا
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Hunting
- Hadith Index
- #1490
- Book Index
- 32
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiDaif
