হাদিসসমূহ
#1458
সুনান আত-তিরমিজী - Legal Punishments
। ইকরিমা (রহঃ) হতে বর্ণিত আছে, একদল মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করলে (মুরতাদ হয়ে গেলে) আলী (রাঃ) তাদেরকে আগুন দিয়ে জ্বলিয়ে দেন। ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট এ সংবাদ পৌছলে তিনি বললেন, আমি সেখানে উপস্থিত থাকলে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মোতাবিক হত্যা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “যে মানুষ তার দীন পরিবর্তন করে তাকে মেরে ফেল”। আমি (ইবনু আব্বাস) কখনো তাদেরকে আগুনে জ্বালিয়ে মারতাম না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “তোমরা আল্লাহ্ তা'আলার আযাব (আগুন) দ্বারা (কাউকে) শাস্তি দিও না।" একথা আলী (রাঃ)-এর নিকট পৌছলে তিনি বললেন, ইবনু আব্বাস সঠিক বলেছে। সহীহ, ইবনু মা-জাহ (২৫৩৫) এ হাদীসটিকে আবূ ঈসা- হাসান সহীহ বলেছেন। এ হাদীস মোতাবিক অভিজ্ঞ আলিমগণ ধর্মত্যাগীর হুকুমের বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। কিন্তু কোন মহিলা ইসলাম ধর্ম বর্জন করলে তার কি শাস্তি হবে এই ব্যাপারে তাদের মধ্যে দ্বিমত আছে। একদল বিশেষজ্ঞ বলেছেন, তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। এই মত প্রকাশ করেছেন ইমাম আওযাঈ, আহমাদ ও ইসহাক। অপর একদল বলেছেন, তাকে বন্দী করা হবে, মেরে ফেলা যাবে না। এই মত সুফিয়ান সাওরী ও কূফাবাসীদের।
حدثنا احمد بن عبدة الضبي البصري، حدثنا عبد الوهاب الثقفي، حدثنا ايوب، عن عكرمة، ان عليا، حرق قوما ارتدوا عن الاسلام، فبلغ ذلك ابن عباس فقال لو كنت انا لقتلتهم، لقول رسول الله صلى الله عليه وسلم " من بدل دينه فاقتلوه " . ولم اكن لاحرقهم لقول رسول الله صلى الله عليه وسلم " لا تعذبوا بعذاب الله " . فبلغ ذلك عليا فقال صدق ابن عباس . قال ابو عيسى هذا حديث صحيح حسن . والعمل على هذا عند اهل العلم في المرتد . واختلفوا في المراة اذا ارتدت عن الاسلام فقالت طايفة من اهل العلم تقتل وهو قول الاوزاعي واحمد واسحاق . وقالت طايفة منهم تحبس ولا تقتل وهو قول سفيان الثوري وغيره من اهل الكوفة
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Legal Punishments
- Hadith Index
- #1458
- Book Index
- 42
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih Bukhari
