হাদিসসমূহ
#1191
সুনান আত-তিরমিজী - Divorce and Mutual Imprecation
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তালাক মাত্রই বলবৎ হয়, কিন্তু বুদ্ধি ও স্মৃতি নষ্ট হওয়া ব্যক্তির তালাক বলবৎ হয় না। খুবই দুর্বল। সহীহ কথা হল হাদীসটি মাওকুফ, ইরওয়া (২০৪২) আবূ ঈসা বলেনঃ আমরা এ হাদীসটি শুধুমাত্র আতা ইবনু আজলানের সূত্রেই মারফু হিসাবে জেনেছি। কিন্তু তিনি হাদীস শাস্ত্রে দুর্বল এবং হাদীস বর্ণনায় ভুলের শিকার হতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিমগণ এ হাদীস অনুযায়ী মত দিয়েছেন। তাদের মতে নির্বোধ ব্যক্তির তালাক কার্যকর হয় না। কিন্তু যে উন্মাদ কখনও জ্ঞান ফিরে পায় আবার কখনও জ্ঞানহারা হয়ে পড়ে সে যদি হুশ থাকাকালে তালাক দেয় তবে তা বলবৎ হবে।
حدثنا محمد بن عبد الاعلى الصنعاني، انبانا مروان بن معاوية الفزاري، عن عطاء بن عجلان، عن عكرمة بن خالد المخزومي، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " كل طلاق جايز الا طلاق المعتوه المغلوب على عقله " . قال ابو عيسى هذا حديث لا نعرفه مرفوعا الا من حديث عطاء بن عجلان . وعطاء بن عجلان ضعيف ذاهب الحديث . والعمل على هذا عند اهل العلم من اصحاب النبي صلى الله عليه وسلم وغيرهم ان طلاق المعتوه المغلوب على عقله لا يجوز الا ان يكون معتوها يفيق الاحيان فيطلق في حال افاقته
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Divorce and Mutual Imprecation
- Hadith Index
- #1191
- Book Index
- 18
Grades
- Ahmad Muhammad ShakirSahih Muquf
- Al-AlbaniSahih Muquf
- Bashar Awad MaaroufDaif
- Zubair Ali ZaiDaif
