হাদিসসমূহ
#1050
সুনান আত-তিরমিজী - Funerals
। আবূ মারসাদ আল-গানবী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কবরের উপর তোমরা বসবে না এবং কবরকে সামনে রেখে নামায আদায় করবে না। — সহীহ, আল আহকাম (২০৯, ২১০), তাহযীরুস সাজিদ (৩৩), মুসলিম আবু হুরাইরা, আমর ইবনু হাযম ও বাশীর ইবনুল খাসাসিয়া (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। উপরের হাদীসের মত আবদুল্লাহ ইবনুল মুবারাক হতেও একটি সনদ সুত্রে হাদীস বর্ণিত হয়েছে।
حدثنا هناد، حدثنا عبد الله بن المبارك، عن عبد الرحمن بن يزيد بن جابر، عن بسر بن عبيد الله، عن ابي ادريس الخولاني، عن واثلة بن الاسقع، عن ابي مرثد الغنوي، قال قال النبي صلى الله عليه وسلم " لا تجلسوا على القبور ولا تصلوا اليها " . قال وفي الباب عن ابي هريرة وعمرو بن حزم وبشير ابن الخصاصية . حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، عن عبد الله بن المبارك، بهذا الاسناد نحوه
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Funerals
- Hadith Index
- #1050
- Book Index
- 86
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
