হাদিসসমূহ
#1049
সুনান আত-তিরমিজী - Funerals
। আবু ওয়াইল (রহঃ) হতে বর্ণিত আছে, আবুল হাইয়ায আলা-আসাদীকে আলী (রাঃ) বললেন, আমি এমন এক কাজের দায়িত্ব দিয়ে তোমাকে পাঠাব যে কাজ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসায়াম আমাকে পাঠিয়ে ছিলেন। কোন ধরণের উচু কবরকে সমান না করে ছাড়বে না এবং কোন প্রতিকৃতি না ভেঙ্গে রাখবে না। সহীহ, আল আহকাম (২০৭) ইরওয়া (৭৫৯), তাহজীরুস সাজিদ (১৩০) , মুসলিম জাবির (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আলী (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন। এ হাদীস অনুযায়ী একদল আলিম আমল করেন। ভূমি হতে কবর অধিক উচু করাকে তারা মাকরুহ মনে করেন। ইমাম শাফিঈ বলেন, কবর উচু করাকে আমি মাকরূহ বলে মনে করি। তবে এটুকু উচু তো অবশ্য করতে হবে যাতে করে লোকেরা বুঝে এটা কবর। এর ফলে কবরের উপর দিয়ে তারা চলাফিরা করবে না এবং এর উপর বসবে না।
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن حبيب بن ابي ثابت، عن ابي وايل، ان عليا، قال لابي الهياج الاسدي ابعثك على ما بعثني به النبي صلى الله عليه وسلم " ان لا�� تدع قبرا مشرفا الا سويته ولا تمثالا الا طمسته " . قال وفي الباب عن جابر . قال ابو عيسى حديث علي حديث حسن . والعمل على هذا عند بعض اهل العلم يكرهون ان يرفع القبر فوق الارض . قال الشافعي اكره ان يرفع القبر الا بقدر ما يعرف انه قبر لكيلا يوطا ولا يجلس عليه
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Funerals
- Hadith Index
- #1049
- Book Index
- 85
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
