হাদিসসমূহ
#1048
সুনান আত-তিরমিজী - Funerals
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, একটি লাল পাশমী চাদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে বিছিয়ে দেয়া হয়েছিল। -সহীহ, মুসলিম (৩/৬১) অন্য জায়গায় মুহাম্মাদ ইবনু বাশশার এই হাদীসের সনদে ইয়াহইয়ার পূর্বে মুহাম্মাদ ইবনু জাফরের নাম উল্লেখ করেছেন। আর এই সনদটি বেশি সহীহ। এ হাদীসটিকে আবু ঈসা হাসান সহীহ্ বলেছেন। শুবা হাদীসটিকে আবু হামজা আল-কাসসাব হতে বর্ণনা করেছেন, তার নাম ইমরান ইবনু আবূ আতা। আবূ হামযা আয-যুরাঈ হতেও হাদিসটি বর্ণিত হয়েছে, তার নাম নাসর ইবনু ইমরান। তারা উভয়েই ইবনু আব্বাসের ছাত্র। বর্ণিত আছে যে, কবরে লাশের নিচে কিছু দেয়াকে ইবনু আব্বাস (রাঃ) মাকরুহ মনে করতেন। এই হাদীস অনুযায়ী কোন কোন আলিম এই অভিমত গ্রহণ করেছেন।
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، عن شعبة، عن ابي حمزة، عن ابن عباس، قال جعل في قبر النبي صلى الله عليه وسلم قطيفة حمراء . قال وقال محمد بن بشار في موضع اخر حدثنا محمد بن جعفر، ويحيى، عن شعبة، عن ابي جمرة، عن ابن عباس، . وهذا اصح . قال ابو عيسى هذا حديث حسن . وقد روى شعبة، عن ابي حمزة القصاب، واسمه، عمران بن ابي عطاء وروي عن ابي جمرة الضبعي، واسمه، نصر بن عمران وكلاهما من اصحاب ابن عباس . وقد روي عن ابن عباس، انه كره ان يلقى، تحت الميت في القبر شيء . والى هذا ذهب بعض اهل العلم
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Funerals
- Hadith Index
- #1048
- Book Index
- 84
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih Muslim
