হাদিসসমূহ
#891
সুনান আত-তিরমিজী - Hajj
। উরওয়া ইবনু মুয়ারিস ইবনু আওস ইবনু হারিসা ইবনু লাম আত-তাঈ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি মুযদালফায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, তখন তিনি নামাযের উদ্দেশ্যে বের হয়েছেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি তাঈ-এর দুই পাহাড় (অঞ্চল) হতে এসেছি। আমার বাহনকেও আমি ক্লান্ত করে ফেলেছি এবং নিজেকেও খুবই পরিশ্রান্ত করেছি। আল্লাহর শপথ। আমি এমন কোন বালির স্তুপ ছেড়ে যাইনি যেখানে আমি অবস্থান করিনি। আমার কি হাজ্জ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমাদের এই নামাযে যে লোক শরীক হয়েছে, আমাদের সাথে ফিরে আসা পর্যন্ত অবস্থান করেছে এবং এর পূর্বে রাতে বা দিনে আরাফাতে থেকেছে তার হাজ্জ পূর্ণ হয়েছে এবং সেলোক তার অপরিচ্ছন্নতা দূর করে নিয়েছে। সহীহ, ইবনু মা-জাহ (৩০২৬),বুখারী, মুসলিম এই হাদিসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। তাফাসাহু এর অর্থ তাঁর হাজ্জ। বালির স্তূপকে হাবল বলা হয়। পাথরের স্তূপকে জাবাল বলা হয়।
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن داود بن ابي هند، واسماعيل بن ابي خالد، وزكريا بن ابي زايدة، عن الشعبي، عن عروة بن مضرس بن اوس بن حارثة بن لام الطايي، قال اتيت رسول الله صلى الله عليه وسلم بالمزدلفة حين خرج الى الصلاة فقلت يا رسول الله اني جيت من جبلى طيي اكللت راحلتي واتعبت نفسي والله ما تركت من حبل الا وقفت عليه فهل لي من حج فقال رسول الله صلى الله عليه وسلم " من شهد صلاتنا هذه ووقف معنا حتى ندفع وقد وقف بعرفة قبل ذلك ليلا او نهارا فقد اتم حجه وقضى تفثه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال قوله " تفثه " . يعني نسكه . قوله " ما تركت من حبل الا وقفت عليه " . اذا كان من رمل يقال له حبل واذا كان من حجارة يقال له جبل
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Hajj
- Hadith Index
- #891
- Book Index
- 84
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih
