হাদিসসমূহ
#755
সুনান আত-তিরমিজী - Fasting
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, (মুহাররামের) দশম তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরার রোযা পালন করতে আদেশ করেছেন। – সহীহ, সহীহ আবু দাউদ (২১১৩), মুসলিম আরও পূর্ণাঙ্গ রূপে। আবূ ঈসা ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আলিমগণের মধ্যে আশূরার দিন প্রসঙ্গে দ্বিমত রয়েছে। কেউ কেউ (মুহাররামের) নয় তারিখের কথা বলেন, আবার অন্য একদল দশ তারিখের কথা বলেছেন। ইবনু আব্বাস (রাঃ) বলেন, তোমরা নয় ও দশ (এই দুই দিন) রোযা পালন কর এবং (এই ক্ষেত্রে) ইয়াহুদীদের বিপরীত কর। এই হাদীস অনুযায়ী মত প্রকাশ করেছেন ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক।
حدثنا قتيبة، حدثنا عبد الوارث، عن يونس، عن الحسن، عن ابن عباس، قال امر رسول الله صلى الله عليه وسلم بصوم عاشوراء يوم العاشر . قال ابو عيسى حديث ابن عباس حديث حسن صحيح . وقد اختلف اهل العلم في يوم عاشوراء فقال بعضهم يوم التاسع . وقال بعضهم يوم العاشر . وروي عن ابن عباس انه قال صوموا التاسع والعاشر وخالفوا اليهود . وبهذا الحديث يقول الشافعي واحمد واسحاق
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Fasting
- Hadith Index
- #755
- Book Index
- 74
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiDaif
