হাদিসসমূহ
#751
সুনান আত-তিরমিজী - Fasting
। ইবনু আবূ নাজীহ (রাহঃ) হতে তার পিতার সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, আরাফাতের দিন রোযা পালন প্রসঙ্গে ইবনু উমার (রাঃ)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজ্জ করেছি, তিনি সেদিন রোযা পালন করেননি। আবু বাকর (রাঃ)-এর সাথেও হাজ্জ করেছি, ঐ দিন তিনিও রোযা পালন করেননি। উমার (রাঃ)-এর সাথেও হাজ্জ করেছি, ঐ দিন তিনিও রোযা পালন করেননি। উসমান (রাঃ)-এর সাথেও হাজ্জ করেছি, ঐ দিন তিনিও রোযা পালন করেননি। এ দিন আমি নিজেও রোযা পালন করিনা, কাউকে রোযা রাখতেও বলি না এবং নিষেধও করি না। — সনদ সহীহ আবু ঈসা এই হাদীসটিকে হাসান বলেছেন। এই হাদীসটি ইবনু ইবনু উমার (রাঃ)-এর সূত্রেও বর্ণিত হয়েছে। আবু নাজীহ-এর নাম ইয়াসার।
حدثنا احمد بن منيع، وعلي بن حجر، قالا حدثنا سفيان بن عيينة، واسماعيل بن ابراهيم، عن ابن ابي نجيح، عن ابيه، قال سيل ابن عمر عن صوم، يوم عرفة بعرفة فقال حججت مع النبي صلى الله عليه وسلم فلم يصمه ومع ابي بكر فلم يصمه ومع عمر فلم يصمه ومع عثمان فلم يصمه . وانا لا اصومه ولا امر به ولا انهى عنه . قال ابو عيسى هذا حديث حسن . وقد روي هذا الحديث عن ابن ابي نجيح عن ابيه عن رجل عن ابن عمر . وابو نجيح اسمه يسار وقد سمع من ابن عمر
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Fasting
- Hadith Index
- #751
- Book Index
- 70
Grades
- Ahmad Muhammad ShakirSahih Isnaad
- Al-AlbaniSahih Isnaad
- Zubair Ali ZaiDaif
