হাদিসসমূহ
#330
সুনান আত-তিরমিজী - Salat (Prayer)
। আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কোন ব্যক্তি যে পর্যন্ত মসজিদে নামাযের প্রতীক্ষায় থাকে, সে যেন নামাযের মধ্যেই থাকে, আর যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মসজিদে থাকে ফেরেশতারা সে পর্যন্ত তার জন্য দু’আ করতে থাকে“আল্লাহুম্মাগফিরহু আল্লাহুম্মারহামহু।” হাদাস (ওযু ছুটে) না যাওয়া পর্যন্ত তার জন্য এ দু’আ চলতে থাকে। হাযরামাওতের এক ব্যক্তি বলল, হে আবু হুরাইরা! হাদাস কাকে বলে? তিনি বললেন, নিঃশব্দে বা স্বশব্দে বায়ু বের হওয়া। —সহীহ। ইবনু মাজাহ– (৭৯৯), বুখারী ও মুসলিম। এ অনুচ্ছেদে আলী, আবু সাঈদ, আনাস, আবদুল্লাহ ইবনু মাসউদ ও সাহল ইবনু সা'দ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেনঃ আবু হুরাইরা’র হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام بن منبه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا يزال احدكم في صلاة ما دام ينتظرها ولا تزال الملايكة تصلي على احدكم ما دام في المسجد اللهم اغفر له اللهم ارحمه ما لم يحدث " . فقال رجل من حضرموت وما الحدث يا ابا هريرة قال فساء او ضراط . قال وفي الباب عن علي وابي سعيد وانس وعبد الله بن مسعود وسهل بن سعد . قال ابو عيسى حديث ابي هريرة حديث حسن صحيح
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Salat (Prayer)
- Hadith Index
- #330
- Book Index
- 182
Grades
- Ahmad Muhammad ShakirSahih
- Al-AlbaniSahih
- Bashar Awad MaaroufHasan Sahih
- Zubair Ali ZaiSahih - Agreed Upon
