হাদিসসমূহ
#88
সুনান আত-তিরমিজী - Purification
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করলেনঃ তোমার পাত্রে কি আছে? আমি বললাম, নবীয (খেজুর দ্বারা তৈরী শরবত)। তিনি বললেনঃ খেজুর পবিত্র এবং পানিও পবিত্র। ইবনু মাসউদ (রাঃ) বলেন, তারপর তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তা দিয়ে ওযু করলেন। যঈফ, ইবনু মাজাহ (৩৮৪) আবূ ঈসা বলেন, এ হাদীসটি শুধু আবূ যাইদ হতে আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে। অথচ আবূ যাইদ হাদীস বিশারদদের নিকট অপরিচিত ব্যক্তি। এ বর্ণনাটি ছাড়া আর কোথাও তার বর্ণনা জানা যায়নি। কিছু বিদ্ধান বলেন, খেজুর ভিজানো পানি (নবীয) দিয়ে ওযু করা জয়িয। সুফিয়ান সাওরী ও অন্যরা এ মত দিয়েছেন। শাফিঈ, আহমাদ ও ইসহাকের মতে খেজুর ভিজানো পানি দিয়ে ওযু হবে না। ইসহাক বলেন, যদি পানি পাওয়া না যায় তাহলে নবীয দিয়ে ওযু করবে, তারপর তায়াম্মুম করে নেয়াই আমার নিকট পছন্দনীয়। আবূ ঈসা বলেন, যারা বলেন নবীয দিয়ে ওযু না করা উচিৎ, তাদের এ মত কুরআনের বাণীর সাথে সামঞ্জস্যশীল কেননা আল্লাহ তা'আলা বলেছেনঃ “যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর" -সূরা নিসাঃ ৪৩ আর নবীয তো পানি নয়, অতএব এটা দ্বারা ওযু করা জায়িয নয়।
حدثنا هناد، حدثنا شريك، عن ابي فزارة، عن ابي زيد، عن عبد الله بن مسعود، قال سالني النبي صلى الله عليه وسلم " ما في اداوتك " . فقلت نبيذ . فقال " تمرة طيبة وماء طهور " . قال فتوضا منه . قال ابو عيسى وانما روي هذا الحديث عن ابي زيد عن عبد الله عن النبي صلى الله عليه وسلم . وابو زيد رجل مجهول عند اهل الحديث لا يعرف له رواية غير هذا الحديث . وقد راى بعض اهل العلم الوضوء بالنبيذ منهم سفيان الثوري وغيره . وقال بعض اهل العلم لا يتوضا بالنبيذ وهو قول الشافعي واحمد واسحاق . وقال اسحاق ان ابتلي رجل بهذا فتوضا بالنبيذ وتيمم احب الى . قال ابو عيسى وقول من يقول لا يتوضا بالنبيذ اقرب الى الكتاب واشبه لان الله تعالى قال: "فان لم تجدوا ماء فتيمموا صعيدا طيبا
Metadata
- Edition
- সুনান আত-তিরমিজী
- Book
- Purification
- Hadith Index
- #88
- Book Index
- 88
Grades
- Ahmad Muhammad ShakirDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiDaif
