হাদিসসমূহ
#5653
সুনানে নাসাই - Drinks
মুহাম্মদ ইবন মা'দান ইব্ন ঈসা ইব্ন মাদান হাররানী (রহঃ) ... বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে তিনটি বস্তু হতে নিষেধ করেছিলাম। একটি হল, কবর যিয়ারত, এখন তোমরা কবর যিয়ারত করতে পার। কেননা এতে তোমাদের জন্য উপকার রয়েছে। আর তোমাদেরকে তিন দিনের অধিক কুরবানীর গােশত হতে নিষেধ করেছিলাম; এখন যতদিন ইচ্ছা তা রাখতে পার। আমি কিছু পাত্র হতে তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন তোমরা যে কোন পাত্রে পান করতে পার কিন্তু মাদকদ্রব্য পান করবে না।
اخبرنا محمد بن معدان بن عيسى بن معدان الحراني، قال حدثنا الحسن بن اعين، قال حدثنا زهير، قال حدثنا زبيد، عن محارب، عن ابن بريدة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " اني كنت نهيتكم عن ثلاث زيارة القبور فزوروها ولتزدكم زيارتها خيرا ونهيتكم عن لحوم الاضاحي بعد ثلاث فكلوا منها ما شيتم ونهيتكم عن الاشربة في الاوعية فاشربوا في اى وعاء شيتم ولا تشربوا مسكرا
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5653
- Book Index
- 115
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
