হাদিসসমূহ
#5645
সুনানে নাসাই - Drinks
আমর ইব্ন ইয়াযীদ (রহঃ) ... যাযান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ)-কে বললাম, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পাত্র সম্বন্ধে যা শ্রবণ করেছেন, তা আমার নিকট বর্ণনা করুন এবং তার ব্যাখ্যা করুন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হানতাম (সবুজ কলসি) থেকে যাকে তোমরা জার্রা বলে থাক। আর তিনি দুব্বা (কদুর খােল) হতে নিষেধ করেছেন, যাকে তোমরা কার বলে থাক। আর তিনি নাকীর হতে নিষেধ করেছেন; যা খেজুর গাছ হতে নির্মিত পাত্র। আর তিনি মুযাফফাত হতে নিষেধ করেছেন, আর তা হলো আলকাতরা মাখা পাত্র।
اخبرنا عمرو بن يزيد، قال حدثنا بهز بن اسد، قال حدثنا شعبة، قال اخبرني عمرو بن مرة، قال سمعت زاذان، قال سالت عبد الله بن عمر قلت حدثني بشىء، سمعته من، رسول الله صلى الله عليه وسلم في الاوعية وفسره قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الحنتم وهو الذي تسمونه انتم الجرة ونهى عن الدباء وهو الذي تسمونه انتم القرع ونهى عن النقير وهي النخلة ينقرونها ونهى عن المزفت وهو المقير
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5645
- Book Index
- 107
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiSahih Muslim
