হাদিসসমূহ
#5644
সুনানে নাসাই - Drinks
সুওয়ায়দ (রহঃ) ... আসমা বিনত ইয়াযীদ (রাঃ) তাঁর চাচাত ভাই আনাস (রাঃ) এর নিকট শ্রবন করেছেন, তিনি বলেছেন, আল্লাহ্ তা'আলা কি বলেন নি যে, “রাসূল তোমাদেরকে যা দেন, তা তোমরা গ্রহণ কর; আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাক।”(সূরা হাশরঃ ৭) আমি বললামঃ হ্যাঁ। তিনি আবার বললেনঃ আল্লাহ্ তা'আলা কি বলেন নি যে, “যখন আল্লাহ্ এবং তাঁর রাসূল কোন বিষয়ে আদেশ করেন, তখন মুসলিম পুরুষ অথবা নারীর সে বিষয়ে কোন এখতিয়ার থাকে না।” (সূরা আহযাবঃ ৩৬) আমি বললামঃ হ্যাঁ। তিনি বললেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র, কদুর খােল এবং সবুজ কলস থেকে।
اخبرنا سويد، قال انبانا عبد الله، عن سليمان التيمي، عن اسماء بنت يزيد، عن ابن عم، لها يقال له انس قال قال ابن عباس الم يقل الله عز وجل { ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا } قلت بلى . قال الم يقل الله { وما كان لمومن ولا مومنة اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيرة من امرهم } قلت بلى . قال فاني اشهد ان نبي الله صلى الله عليه وسلم نهى عن النقير والمقير والدباء والحنتم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5644
- Book Index
- 106
Grades
- Abu GhuddahDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiDaif
