হাদিসসমূহ
#5641
সুনানে নাসাই - Drinks
সুওয়ায়দ (রহঃ) ... শারীক ইব্ন আবানের কন্যা হুনায়দা (রহঃ) বলেন, আমি খুরায়বা নামক স্থানে আয়েশা (রাঃ)-এর সাথে মিলিত হলাম। আমি তাঁর নিকট শরাবের তলানী সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তা থেকে নিষেধ করলেন। তিনি বললেন, নবীয সন্ধ্যায় ভেজাবে এবং ভােরে পান করবে। আর যদি তা কোন মশকে থাকে, তবে তার মুখ বন্ধ করে দেবে। আর তিনি আমাকে কদুর খােল, কাষ্ঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র ও সবুজ কলস ব্যবহার করতে নিষেধ করেছেন।
اخبرنا سويد، قال انبانا عبد الله، عن طود بن عبد الملك القيسي، - بصري - قال حدثني ابي، عن هنيدة بنت شريك بن زبان، قالت لقيت عايشة رضي الله عنها بالخريبة فسالتها عن العكر فنهتني عنه وقالت انبذي عشية واشربيه غدوة واوكي عليه . ونهتني عن الدباء والنقير والمزفت والحنتم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5641
- Book Index
- 103
Grades
- Abu GhuddahDaif
- Al-AlbaniDaif
- Zubair Ali ZaiDaif
