হাদিসসমূহ
#5640
সুনানে নাসাই - Drinks
মুহাম্মদ ইব্ন আবদুল আ'লা (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের পাত্র, আলকাতরা মাখা পাত্র, কদুর খােল এবং সবুজ কলসে তৈরি নবীয পান করতে নিষেধ করেছেন। ইবন উলায়্যার হাদীসে আছে। ইসহাক বলেছেন, হুনায়দা আয়েশা (রাঃ) থেকে মুআয (রাঃ)-এর হাদীসের ন্যায় বর্ণনা করেন। তিনি পাত্রের নাম উল্লেখ করেছেন। আমি হুনায়দাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আয়েশা (রাঃ)-কে কলসিগুলোর নাম বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ।
اخبرنا محمد بن عبد الاعلى، قال حدثنا المعتمر، قال سمعت اسحاق، - وهو ابن سويد - يقول حدثتني معاذة، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم نهى عن نبيذ النقير والمقير والدباء والحنتم . في حديث ابن علية قال اسحاق وذكرت هنيدة عن عايشة مثل حديث معاذة وسمت الجرار . قلت لهنيدة انت سمعتيها سمت الجرار قالت نعم
Metadata
- Edition
- সুনানে নাসাই
- Book
- Drinks
- Hadith Index
- #5640
- Book Index
- 102
Grades
- Abu GhuddahSahih
- Al-AlbaniSahih
- Zubair Ali ZaiHasan
